News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঘর থেকে উদ্ধার স্ত্রীর মৃতদেহ, পলাতক স্বামী
Image

ঘর থেকে উদ্ধার স্ত্রীর মৃতদেহ, পলাতক স্বামী

আগরতলা, ২৬ অক্টোবর: নিজ ঘর থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। স্বামী কান্তি দেববর্মা পলাতক। ওই ঘটনায় সিধাই থানার অন্তর্গত দেবাপুর গ্রামে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। 

ঘটনার বিবরণে জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকাল ৯টা নাগাদ থানায় খবর আসে সিধাই থানার অন্তর্গত দেবাপুর গ্রামের নিবাসী কান্তি দেববর্মার স্ত্রী স্বপ্না উড়িয়ার মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। সাথে সাথে তাঁরা পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, স্বামীর হাতেই খুন হয়েছেন স্বপ্না উড়িয়া। কারণ, ঘটনার পর মৃতার স্বামী কান্তি দেববর্মা পলাতক। 

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top