News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অরুণাচল প্রদেশে আগ্নেয়াস্ত্র খোয়ানোর দায়ে আইআরবিএন–এর দুই জওয়ান সহ গ্রেফতার তিন
Image

অরুণাচল প্রদেশে আগ্নেয়াস্ত্র খোয়ানোর দায়ে আইআরবিএন–এর দুই জওয়ান সহ গ্রেফতার তিন

ইটানগর, ২৬ অক্টোবর (হি.স.) : আগ্নেয়াস্ত্র খোয়ানোর দায়ে অরুণাচল প্রদেশের সিজোসায় নিয়েজিত ‘ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবিএন)-এর দুই জওয়ান সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইআরবিএন কনস্টেবল ফুন্টসো ডনডুপ (৩০) ও হরিচরণ বড়ো (৩১) এবং সাধারণ নাগরিক মহম্মদ বাবুল আলি (৩৫) বলে পরিচয় পাওয়া গেছে।

আজ শনিবার পাক্কে-কেসাঙের পুলিশ সুপার তাসি দারাং এ খবর দিয়ে জানান, গত ২১ অক্টোবর ৩ নম্বর আইআরবিন-এর তরফ থেকে সিজোসা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল। এফআইআর-এ লেখা বর্ণনা অনুযায়ী, আইআরবিন-এর সদর দফতরের একটি সেন্ট্রাল কোট ফ্যাসিলিটি থেকে একটি ৯ এমএম পিস্তল এবং ১১টি সক্ৰিয় গুলি উধাও হয়ে গেছে।

পুলিশ সুপার জানান, এফআইআর-এর ভিত্তিতে মামলা রুজু করে তাঁর (পুলিশ সুপার) তত্ত্বাবধানে এবং সিজোসা থানার পুলিশ ইনস্পেক্টর সাং থিনলির নেতৃত্বে পুলিশের দল তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ আইআরবিএন-এর দুই কনস্টেবল ফুন্টসো ডনডুপ (৩০) ও হরিচরণ বড়ো (৩১) এবং একজন সাধারণ নাগরিক মহম্মদ বাবুল আলি (৩৫)-কে আটক করে থানায় নিয়ে যান।

থানায় নিয়ে তিনজনকে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে ধৃত তিনজনকে নিয়ে শোণিতপুর জেলার (অসম) অন্তর্গত কেকাকুলি গ্রামের প্রত্যন্ত স্থানে একটি ঝোপ থেকে হারিয়ে যাওয়া ৯ এমম পিস্তলটি উদ্ধার করা হয়েছে। এছাড়া সিজোসায় কনস্টেবল হরিচরণ বড়োর ভাড়া ঘরে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা ১১টি গুলি উদ্ধার করে পুলিশ। ধৃত তিনজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে, জানান পুলিশ সুপার তাসি দারাং।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top