News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশের সম্পূর্ণ উন্নয়নের জন্য আদিবাসীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন : রাষ্ট্রপতি 
Image

দেশের সম্পূর্ণ উন্নয়নের জন্য আদিবাসীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন : রাষ্ট্রপতি 

ভিলাই, ২৬ অক্টোবর (হি.স.): দেশের সম্পূর্ণ উন্নয়নের জন্য আদিবাসীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। জোর দিয়ে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি- আইআইটি ভিলাইয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, আদিবাসীদের জীবনধারা থেকে শিক্ষা গ্রহণ করে, কেউ দেশের সুস্থায়ী উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।তিনি বলেন, উন্নয়ন প্রক্রিয়ায় আদিবাসীদের সক্রিয় অংশগ্রহণ থাকলেই দেশের পূর্ণাঙ্গ উন্নয়ন সম্ভব। রাষ্ট্রপতি বলেন, ছত্তিশগড়ের ভূমি আদিবাসী ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ। আদিবাসী সমাজের মানুষ প্রকৃতিকে খুব কাছ থেকে বোঝে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে বসবাস করে আসছে। প্রসঙ্গত, এদিনের সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু ৭ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা এবং মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top