News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও প্রস্তাবিত হাসপাতালের অগ্রগতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন
Image

ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও প্রস্তাবিত হাসপাতালের অগ্রগতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর: ন্যাশন্যাল মেডিকেল কাউন্সিলের নিয়ম মেনে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং পশ্চিম ত্রিপুরা জেলার মধুবনস্থিত রাণীরখামারে কলেজের সঙ্গে সংযুক্ত প্রস্তাবিত হাসপাতালের পরিকাঠামো এবং উন্নয়নমূলক কাজকর্ম, পঠন পাঠন, হাসপাতাল স্থাপন এবং রোগীদের পরিষেবা প্রদান ইত্যাদি বিষয়গুলি খতিয়ে দেখার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকারের উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিতে রয়েছেন স্বাস্থ্য অধিকারের অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকারের অধিকর্তা, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ, ত্রিপুরা মেডিকেল কলেজ এন্ড ডঃ বিআরএএম টিচিং হাসপাতালের অধ্যক্ষ, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের অধ্যক্ষ, পি ডব্লিউ ডি এর আগরতলা সার্কেলের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, স্বাস্থ্য অধিকারের একাউন্টস অফিসার।

এই কমিটি ৩০ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবেন এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির চূড়ান্ত অনুমোদন ন্যাশনাল মেডিকেল কাউন্সিল কর্তৃক দেওয়া পর্যন্ত প্রতি ছয় মাস অন্তর রিপোর্ট জমা দেবে।

Releated Posts

তেলিয়ামুড়ায় বিজেপির শক্তি প্রদর্শন, দেড় হাজার বাইক নিয়ে বিশাল র‍্যালি

তেলিয়ামুড়া, ১১ এপ্রিল: টি টি এ এ ডি সি নির্বাচনের প্রচারের শেষ লগ্নে তেলিয়ামুড়া মহকুমায় রাজনৈতিক উত্তাপ চরমে…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

টিটিএএডিসি নির্বাচন ঘিরে বিক্ষোভ, রাজ্য নির্বাচন কমিশনে ডেপুটেশন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ইভিএম, সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

হেজামারায় প্রচার মিছিল শেষে ফেরার পথে দুর্ঘটনা, আহত ১৫—১২ জন জিবিপিতে রেফার

আগরতলা, ৯ এপ্রিল: হেজামারায় দলীয় প্রচার মিছিল থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।…

ByByReshmi Debnath Apr 9, 2026

বিজেপির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ প্রকৃত থানসা: মুখ্যমন্ত্রী

আগরতলা, এপ্রিল ৯: মথা ভেবেছিল তাদের ছাড়া নির্বাচনে লড়াই করতে পারবে না ভারতীয় জনতা পার্টি। আমরাও ভেবেছিলাম মথাকে…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top