News Flash

  • Home
  • বিদেশ
  • লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৫৭ বাংলাদেশি
Image

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৫৭ বাংলাদেশি

 ঢাকা, ২২ অক্টোবর (হি. স.) :  সমুদ্রপথে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশকারী বাংলাদেশের ১৫৭ নাগরিক মঙ্গলবার দেশে ফিরেছেন।  মানব পাচারকারীদের দুষ্টচক্রের ফাঁদে পড়ে তারা সবাই সেখানে পৌঁছয়।  বাংলাদেশের বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছে, ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের সবাইকে ফেরত পাঠানোর কাজটি যৌথভাবে করেছে এবং এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) প্রচেষ্টার মাধ্যমে সম্ভব হয়েছে।  

এই সমস্ত নাগরিক বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে ফিরে এসেছেন।  এদিন ভোর ৪টা ২৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  বিদেশ মন্ত্রকের তরফে জানা গেছে,    আইওএম এই ব্যক্তিদের প্রত্যেককে ৬,০০০ টাকা অনুদান, খাদ্য সামগ্রী এবং ওষুধ ইত্যাদি প্রদান করেছে এবং  প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থাও করা হবে।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top