News Flash

  • Home
  • দেশ
  • উদয়নের হুঁশিয়ারির পাল্টা তোপ বিজেপি-র
Image

উদয়নের হুঁশিয়ারির পাল্টা তোপ বিজেপি-র

কোচবিহার, ১৮ অক্টোবর (হি.স.): “নিজেকে শুধরে না-নিলে আগামী দিনে মানুষ তার জবাব দেবে।’’ শিরদাঁড়া নিয়ে নাম না করে জুনিয়র ডাক্তার ও তাঁদের সমর্থকদের থৃণমূল মন্ত্রী উদয়ন গুহর বিতর্কিত মন্তব্যের জেরে এই কথা বলেন কোচবিহারে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু। 

উদয়নবাবুর এদিনের আক্রমণ আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশে, না কি নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের প্রতি, তা তিনি পরিষ্কার করেননি। তবে মন্ত্রীর ওই মন্তব্যের সমালোচনা করেছেন বিরোধীরা।বিরাজবাবুর কটাক্ষ, উদয়ন উত্তরবঙ্গের মন্ত্রী। কিন্তু তাঁকে দিনহাটার বাইরে আর কোথাও দেখা যায় না। তিনি বলেন, ‘‘উনি বাবার (কমল গুহ) হাত ধরে রাজনীতিতে এসেছেন। এখনও সময় রয়েছে।”

বিরাজবাবু বলেন, ‘‘উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ সবসময় ভাষা-সন্ত্রাস করেন। তিনি কখনও কারও হাঁটু ভাঙতে চান, কখনও দাড়ি উপড়ে নিতে চান। তিনি এ বার বলছেন শিরদাঁড়া বেঁকিয়ে দেবেন।’’ 

প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর লালবাজারে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে সাক্ষাতের সময়ে প্রতীকী শিরদাঁড়া ছিল জুনিয়র ডাক্তারদের হাতে। দ্রোহকালের বাংলায় কিছু দুর্গাপুজোরও ‘থিম’ হয়ে দেখা দিয়েছিল শিরদাঁড়া। তা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় শেষ পর্যন্ত কিছু পুজো কমিটিকে পিছু হটতেও হয়েছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top