News Flash

  • Home
  • দেশ
  • মানবাধিকার সর্বদা ভারতের নৈতিক বুননে রয়েছে : উপ-রাষ্ট্রপতি
Image

মানবাধিকার সর্বদা ভারতের নৈতিক বুননে রয়েছে : উপ-রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): মানবাধিকার সর্বদা ভারতের নৈতিক বুননে রয়েছে। জোর দিয়ে বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শুক্রবার দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা দিবস উদযাপনে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, “ভারতীয় সংবিধান মানবাধিকারের জন্য নর্থ স্টার।”

তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনা, সকল নাগরিকের জন্য ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা কামনা করাই মানবাধিকারের মূল কথা। উপ-রাষ্ট্রপতি আরও বলেছেন, যে কোনও ধরনের বৈষম্য মানবাধিকারের মূল দিকগুলোর জন্য চ্যালেঞ্জিং। তিনি বলেন, জনসাধারণের প্রতিক্রিয়ার মাধ্যমে মানবাধিকার সর্বোত্তমভাবে সুরক্ষিত ও লালিত হয়। উপ-রাষ্ট্রপতি যোগ করেছেন, জনগণের চেয়ে মানবাধিকারের বড় রক্ষক আর কেউ হতে পারে না।

তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন ঘটলে জনগণকে শক্তভাবে দাঁড়াতে হবে। উপ-রাষ্ট্রপতি বলেন, অন্যের মানবাধিকারকে সম্মান করা মানে নিজের মানবাধিকারকে সম্মান করা। তিনি আরও বলেন, অন্যের মানবাধিকারকে সম্মান করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

Releated Posts

নীট ইস্যুতে কালো পোশাকে বিরোধীদের বিক্ষোভ, পাল্টা কটাক্ষ বিজেপির; আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি বিরোধীদের

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনায় বসতে কেন্দ্র রাজি হওয়ার পরও সংসদের অচলাবস্থা ও বিরোধীদের কালো…

ByByNews Desk Jul 22, 2026

ই২০ পেট্রোলে পুরনো গাড়িতে সামান্য মাইলেজ কমতে পারে, ইঞ্জিনের ক্ষতির প্রমাণ নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): ই২০ পেট্রোল ব্যবহারের ফলে ই১০ জ্বালানির জন্য তৈরি কিছু পুরনো গাড়িতে সামান্য জ্বালানি দক্ষতা…

ByByNews Desk Jul 22, 2026

প্রশ্নফাঁস-শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে পাটনায় আইসার মিছিলে উত্তেজনা, কাঁদানে গ্যাস-জলকামান পুলিশের

পাটনা, ২২ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র ডাকা বিক্ষোভ মিছিল…

ByByNews Desk Jul 22, 2026

নীট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদের বাইরে কালো পোশাকে বিক্ষোভ বিরোধী সাংসদদের, পুলিশের ভূমিকার প্রতিবাদ

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস কাণ্ড এবং আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও বিরোধী সাংসদদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপের প্রতিবাদে…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top