News Flash

Image

প্রায় এক দশক পর জাটিঙ্গায় বিরল প্রজাতির পাখি টাইগার বিটার্নস

হাফলং (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : প্রায় এক দশক পর অসমে দেখা গেল বিরল প্রজাতির পাখি টাইগার বিটার্নসের। অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের জাটিঙ্গায় মঙ্গলবার রাতে দেখা মিলেছে টাইগার বিটার্নস বিরল প্রজাতির পাখি।

ডিমা হাসাও জেলার উপকণ্ঠ জাটিঙ্গা সমগ্র বিশ্বের কাছে অতি পরিচিত নাম। জাটিঙ্গায় সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত দেশ-বিদেশের বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি এসে আত্মহত্যা করে। তা সকলেই জানেন। তবে কি সত্যিই জাটিঙ্গায় এসে আত্মহত্যা করে পরিযায়ী পাখি? এনিয়ে রয়েছে রহস্য। আজ পর্যন্ত সুদূর বিদেশ থেকে জাটিঙ্গায় এসে পরিযায়ী পাখিরা কেন আত্মহত্যা করে দেশ-বিদেশের বিশেষজ্ঞ দলও এর রহস্য উদঘাটন করতে পারেনি।

তবে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত অন্ধকার রাতে ঘন কুয়াশার মধ্যে দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে যাওয়ার পথে কৃত্ৰিম আলোর রশ্মিতে বিশেষ আকর্ষণে পরিযায়ী পাখিরা জাটিঙ্গায় নেমে আসে। আর এই বিরল দৃশ্য সচক্ষে দেখতে বহু পর্যটক জাটিঙ্গায় রাত কাটান।

তবে এবার জাটিঙ্গা থেকে সাত কিলোমিটার দূরবর্তী রেটজলের কাছে দহিং গ্রামে দেশ-বিদেশের বহু পরিযায়ী পাখি এসেছে। এই সব পরিযায়ী পাখিদের সুরক্ষায় গ্রামবাসীরা সতর্ক দৃষ্টি রেখে চলছেন। এরই মধ্যে মঙ্গলবার রাতে জাটিঙ্গায় এই বিরল প্রজাতির পাখি টাইগার বিটার্নসের আগমন ঘটেছে।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top