কলকাতা, ১৬ অক্টোবর (হি. স.) : নদীয়া জেলার কৃষ্ণনগরে নারী নির্যাতনের ঘটনায় প্রতিকার চেয়ে কংগ্রেসের এক প্রতিনিধি দল সেখানে পৌছন বুধবার। নদিয়া জেলার কৃষ্ণনগরে এক তরুণীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত রামকৃষ্ণ আশ্রমপাড়া এলাকায় উদ্ধার হয় ওই তরুণীর অগ্নিদগ্ধ দেহ। এদিন সকালে দেহটি পুজো মণ্ডপের বাইরে পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন, ততক্ষণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার সকালে কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের অফিসের অদূরেই ওই তরুণীর দেহ পড়ে থাকতে দেখা যায়। আশ্রমপাড়া বারোয়ারির ঠিক উল্টো দিকে পথেই পড়ে ছিল তরুণীর অর্ধদগ্ধ দেহ। তরুণীর মুখ দগ্ধ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। পরিবারের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। নিরপেক্ষ তদন্ত ও ময়নাতদন্তে ভিডিওগ্রাফির দাবি করেছে কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বেই এক প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শনের জন্য বুধবার দুপুরে রওনা হয়ে সন্ধ্যা নাগাদ সেখানে পৌঁছন বলে জানা গেছে।

নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে কংগ্রেস প্রতিনিধি দল কৃষ্ণনগরে
Releated Posts
উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…
২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর
লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…
কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…


















