News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী পেল কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর, শপথ নিলেন ওমর আব্দুল্লাহ
Image

প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী পেল কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর, শপথ নিলেন ওমর আব্দুল্লাহ

শ্রীনগর, ১৬ অক্টোবর (হি.স.): প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী পেল কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর। বুধবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। শ্রীনগরের শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয় শপথগ্রহণ অনুষ্ঠান। ওমর আব্দুল্লাহকে মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করান উপ-রাজ্যপাল মনোজ সিনহা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডি জোটের অনেক নেতারা। উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আব্দুল্লাহ, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, পিডিপি প্রধান মেহবুবা মুফতি, এএপি নেতা সঞ্জয় সিং, সিপিআই নেতা ডি রাজা, ডিএমকে সাংসদ কানিমোঝি, এনসিপি (এসসিপি) সাংসদ সুপ্রিয়া সুলে এবং অন্যান্যরা। জম্মু ও কাশ্মীরের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা সাকিনা ইটু, জাভেদ আহমেদ রানা, জাভেদ আহমেদ দার এবং নির্দল বিধায়ক সতীশ শর্মা প্রমুখ। জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা সুরিন্দর কুমার চৌধুরী।

Releated Posts

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top