News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে সরকার অগ্রাধিকার দিয়েছে: মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে সরকার অগ্রাধিকার দিয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ অক্টোবর: রাজ্যের পর্যটন শিল্পের ক্ষেত্রে আজ একটি উল্লেখযোগ্য দিন। পর্যটনের বিকাশে এটি একটি নূতন সংযোজন। এতে উজ্জয়ন্ত প্রাসাদের সৌন্দর্য্য যেমন বৃদ্ধি পাবে তেমনি পর্যটকরাও অনেক আকৃষ্ট হবেন। রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে সরকার অগ্রাধিকার দিয়েছে। আজ আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের বাগানের সংস্কার ও পুনরুদ্ধারমূলক রূপায়িত প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, রাজ্যে উজ্জয়ন্ত প্রাসাদের আলাদা গড়িমা এবং ঐতিহ্য রয়েছে।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থানুকূল্যে এবং আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের তত্বাবধানে এই পুনরুদ্ধার এবং পুনঃসংস্কারমূলক কাজ অতি অল্প সময়ে শেষ করা হয়েছে। এতে উজ্জয়ন্ত প্রাসাদের খোলা জায়গার উন্নতিকরণ সহ জলের ফোয়ারার পুনর্নবীকরণ, নিষ্কাশন ব্যবস্থার সংস্কার, কৃষ্ণসাগর এবং রাধাসাগরের উন্নতিকরণ, ফুডকোর্ট স্থাপন, সেলফি পয়েন্ট স্থাপন, লেইকের পাশে পর্যটকদের জন্য হাঁটার ব্যবস্থা ইত্যাদি বিভিন্ন সংস্কারমূলক কাজ করা হয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার চায় রাজ্যের প্রতিটি মানুষ সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে থাকুক। তাই সরকার প্রতিনিয়ত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এই সরকারের কথার সঙ্গে কাজের মিল রয়েছে। রাজ্যের উন্নয়ন করতে এবং পর্যটন শিল্পকে বাইরের পর্যটকের কাছে তুলে ধরতে সরকার সদা সচেষ্ট। তিনি বলেন, ত্রিপুরার পর্যটন সম্পর্কে মানুষের চিন্তারধারার অনেক পরিবর্তন হয়েছে। বাইরের পর্যটকদের ভিড়ও এখন ত্রিপুরায় লক্ষ্য করা যাচ্ছে। এই প্রকল্প বাস্তাবায়ণের ফলে বাইরের পর্যটক সংখ্যা আরও বাড়বে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থানুকূল্যে এবং আগরতলা স্মার্টসিটি লিমিটেডের তত্বাবধানে এই প্রকল্প রূপায়নে মোট ব্যয় হয়েছে ৩৫ কোটি ৫৮ লক্ষ টাকা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের কমিশনার ডা: শৈলেশ কুমার যাদব। এছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top