News Flash

Image

চোর সন্দেহে আটক দুই

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৬ অক্টোবর: একের পর এক রাবার চুরির ঘটনায় একদিকে যেমন নাজেহাল রাবার মালিকরা তেমনি অন্যদিকে ব্যতিব্যস্ত পুলিশ। প্রতিনিয়ত বিলোনিয়া থানাধীন বিভিন্ন এলাকায় ছোটখাটো রাবার চুরির ঘটনা ঘটার পর পুলিশে অভিযোগ জানানোর পরেও অধরা থাকে চোরেরা।

তাই প্রতিনিয়ত কোথাও না কোথাও হানা দিয়ে তারা চুরির ঘটনা সংঘটিত করে যাচ্ছে। ইতিমধ্যে গতকালের পর আবার আজ পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া হাসপাতাল এবং বাজার সংলগ্ন এলাকায় প্রসেনজিৎ মজুমদার নামে এক রাবার চরকে হাতেনাতে ধরল এলাকার স্থানীয় জনগণ। সাথে সাথে মাইছড়া বাজারে একটি বিদ্যুতের খুটির সাথে বেঁধে রাখে দুজনকে।

পরবর্তী সময়ে বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চোর প্রসেনজিৎ মজুমদার নিজ মুখে চুরির ঘটনা স্বীকার না করলেও কথাবার্তার অসংলগ্নতা পরিষ্কার প্রমাণিত হয় যে সেই এই চুরিকান্ডের সাথে যুক্ত। আর সব সময় থাকে যোগ্য সঙ্গত দিয়ে যায় অটো গাড়ির চালক এবং মালিক নরেশ দেবনাথ। দুজনেই চুরির ঘটনা অস্বীকার করে।

তবে জনগণ রাবার সহ দুজনকেই হাতেনাতে আটক করেছে। চোর প্রসেনজিৎ মজুমদারের বাড়ি পূর্ব কলাবারিয়া গ্রাম পঞ্চায়েতের গাছ বাড়িয়া এলাকায় আর নরেশ দেবনাথের বাড়ি ঋষ্যমুখ ব্লক এলাকার গাবুরছড়া এলাকায়। জানা যায় প্রসেনজিৎ মজুমদার নেশা সেবনকারী এবং বিক্রেতা। একমাত্র নেশার কারণে প্রতিদিন কোন না কোন জায়গায় এই ধরনের চুরির ঘটনা ঘটে চলছে। এখন দেখার বিষয় বিলোনিয়া থানার পুলিশ রাতের বেলায় জনগণকে স্বস্তি দিতে এই চুরি কান্ড এবং চোরেদের বিরুদ্ধে কতটা ভূমিকা পালন করে। বিলোনিয়াতে প্রতি নিয়ত এই ধরনের  ঘটনায় আতঙ্কিত বিলোনিয়া বাসি।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top