News Flash

  • Home
  • দেশ
  • ভারত থেকে নিয়ে গেলেন বিশেষ জিনিস, বাইডেন ও তাঁর স্ত্রীকে উপহার দিলেন মোদী
Image

ভারত থেকে নিয়ে গেলেন বিশেষ জিনিস, বাইডেন ও তাঁর স্ত্রীকে উপহার দিলেন মোদী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): আমেরিকা সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে একগুচ্ছ উপহার নিয়ে গিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীয়ের জন্য। কী কী উপহার নিয়ে গিয়েছেন মোদী? প্রকাশ্যে এসেছে সেই ছবি। দেখা গিয়েছে, মোদী আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে অ্যান্টিক সিলভারের একটি ট্রেনের মডেল উপহার দিয়েছেন। এই ট্রেনে হাতে খোদাই করা কারুকার্য রয়েছে। যা বানিয়েছেন মহারাষ্ট্রের শিল্পীরা। ৯২.৫ শতাংশ রুপো রয়েছে এই ট্রেনটিতে। ট্রেনের একদিকে খোদাই করা রয়েছে দিল্লি-ডেলাওয়ার। শনিবার আমেরিকা সফরে গিয়েছেন মোদী। বাইডেনের আমন্ত্রণে তাঁর বাসভবনে গিয়েই এই উপহারগুলি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। শুধুই বাইডেন নন, ফার্স্ট লেডি জিলকে কাশ্মীরের পশমিনা শালও উপহার দিয়েছেন মোদী।

Releated Posts

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026

২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর

লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top