News Flash

  • Home
  • দিনের খবর
  • পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মমতা, দুষলেন কেন্দ্রকে
Image

পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মমতা, দুষলেন কেন্দ্রকে

পাঁশকুড়া, ১৯ সেপ্টেম্বর (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে সরজমিনে ঘটনাস্থলে গিয়ে, বন্যার জলে হেঁটে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন)-কে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুষলেন কেন্দ্রীয় সরকারকেও।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁশকুড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “আমি জানি না কেন কেন্দ্রীয় সরকার এই বিষয়টি ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন)-র কাছে উত্থাপন করছে না, তাঁরা বাংলায় সমস্ত জল ছেড়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের দায়িত্বজ্ঞানহীন কার্যকলাপের কারণে কেন বাংলা বন্যা হবে? আমি দুঃখিত, কিন্তু এই জল বাংলার নয়, এসব ঝাড়খণ্ডের পাঞ্চেতের জল কেন্দ্রীয় সরকারের সংস্থা, ডিভিসি থেকে আসছে।”

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top