News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বামুটিয়া ব্লকের বৃক্ষরোপণ ও গৃহপ্রবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত
Image

বামুটিয়া ব্লকের বৃক্ষরোপণ ও গৃহপ্রবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর: সারাদেশের সঙ্গে বামুটিয়া ব্লকে পশ্চিম জেলা পরিষদের উদ্যোগে এক প্যার মা কা নাম এবং গৃহে প্রবেশ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, উপস্থিত ছিলেন প্রামোন্নয়ন দপ্তরের সচিব সন্দীপ রাঠোর, পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার, বামুটিয়া ব্লকের চেয়ারপারসন, দীপক কুমার সিনহা, বামুটিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিতাভ ভট্টাচার্য সহ বিভিন্ন আধিকারিকগণ ও জনপ্রতিনিধিগণ।

গ্রামোন্নয়ন দপ্তরের সচিব বলেন, দেশের প্রধানমন্ত্রী ঘোষিত সারা দেশে তিন কোটি ঘরের মধ্যে বামুটিয়া ব্লক এ অনেক ঘর আসবে তবে পুরনো‌ ঘর প্রাপকরা ঘরের কাজ শেষ না করাতে নতুন করে ঘর দিতে অসুবিধা হচ্ছে। জনপ্রতিনিধিরা পুরনো ঘরগুলি কাজ শেষ করে নতুন ঘর যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা করতে আহ্বান জানান। ঘরের নতুন সার্ভে করা হবে।

নতুন সার্ভে করা হলে কেউ যেন বাদ না যায় সেই ব্যবস্থা করতে হবে। পশ্চিম জেলার জেলা সভাধিপতি বলাই গোস্বামী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৪ তম জন্মজয়ন্তী পালন এবং প্রধানমন্ত্রীর নির্দেশ বৃক্ষরোপন কর্মসূচি পালনের উপর জোর দেন।
প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগানো দরকার। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য সবাইকে বৃক্ষরোপণ করে প্রধানমন্ত্রীর  স্বচ্ছ ভারত তৈরি করার কর্মসূচি কে সাফল্যমণ্ডিত করার জন্য আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রসঙ্গে বলাই গোস্বামী বলেন পূর্ববর্তী সরকার সার্ভের নামে দলীয়করণ করা হয়েছিল তাই  পঞ্চায়েত সদস্য সহ সবাই এগিয়ে এসে ঘরের জন্য নতুন সার্ভে করতে হবে। এক বামুটিয়া শ্রেষ্ঠ বামুটিয়া হিসেবে গড়ে তুলতে হবে।
স্বচ্ছতা হি সেবা কর্মসূচি হিসেবে বৃক্ষরোপণ
প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপকদের গৃহ প্রবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের লোকজনের উপস্থিত ছিল লক্ষণীয়।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top