News Flash

Image

মুখ্যসচিবের জবাবী চিঠি জুনিয়র চিকিৎসকদের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) :  রাজ্যের জুনিয়র চিকিৎসকদের কাজে যোগের বিষয়টা ফের স্মরণ করিয়ে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতেই রাজ্য সরকারের কাছে ফের বৈঠকে বসতে চেয়ে চিঠি পাঠানো হয়েছিল এর জবাবে রাজ্য সরকার ও সমানভাবে উদ্যোগী এবং অচলাবস্থার পরিবেশ কাটিয়ে তুলতে সচেষ্ট। বুধবার সকালে ফের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করে জুনিয়র চিকিৎসকদের মিলিত সংগঠনগুলি। রাজ্য সরকার কে চিঠি লিখেছেন ডাক্তারেরা। ইতিমধ্যেই এর জবাবী চিঠি পৌঁছে গিয়েছে। রাজ্যের মুখ্যসচিব ডঃ মনোজ পন্থ জুনিয়র চিকিৎসকদের চিঠির প্রত্যুত্তরে ফের বৈঠকে যোগদানের জন্য আহ্বান করেছেন।  নবান্ন সভাগৃহে ৩০ জনের প্রতিনিধি দলের সঙ্গে ফের বৈঠক অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ছ’টায়। উল্লেখ্য, পনেরো মিনিট আগে পৌঁছে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, সকালের চিঠির উত্তর দুপুরে মিলেছে। ১১.১৯ থেকে ২.৪৯  সময়ের ব্যবধান সাড়ে তিন ঘণ্টার। তবে, মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতেই সম্ভবত ওই বৈঠকটি হবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই মুহূর্তে বানভাসি পরিস্থিতি। উপদ্রুত এলাকায় পরিদর্শনে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকথাও পাল্টা জবাবী চিঠিতে সবিস্তারে জানিয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে, জুনিয়র চিকিৎসকদের কাছেও পাল্টা চিঠিতে তা ই মেল মারফৎ ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top