মুর্শিদাবাদ, ১৮ সেপ্টেম্বর (হি.স.): মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদের নবগ্রাম থানার সুকি ও মহুলার মধ্যবর্তী এলাকায় পথ দুর্ঘটনা ঘটে। ১২ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। মৃত যুবকের নাম, সুজন দাস। তাঁর বাড়ি সাগরদিঘি থানা এলাকায়। তিনি রাতে বাইকে বাড়ির দিকে যাচ্ছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয়রাই তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জাতীয় সড়ক থেকে উদ্ধার দেহ, মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















