News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাদম্বিনীর মৃত্যুকে ঘিরে অভিযোগ, সুপ্রিম কোর্টের উপর আস্থা পরিবারের
Image

কাদম্বিনীর মৃত্যুকে ঘিরে অভিযোগ, সুপ্রিম কোর্টের উপর আস্থা পরিবারের

উ ২৪ পরগনা, ১৬ সেপ্টেম্বর(হি.স.): কাদম্বিনীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে তাঁর পরিবার সরাসরি প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। কাদম্বিনীর বাবা-মা অভিযোগ করেছেন যে প্রশাসন দেহ সংরক্ষণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি এবং প্রমাণ লোপাটের চেষ্টা চালানো হয়েছে। তাদের দাবি, ৩০০-রও বেশি পুলিশ দিয়ে তাঁদের মানসিকভাবে হয়রানি করা হয়েছে এবং তিন ঘণ্টা পরে কাদম্বিনীর দেহ দেখতে দেওয়া হয়েছে।

কাদম্বিনীর বাবা বলেন, “আমরা দেহ সংরক্ষণের জন্য আগেই আবেদন করেছিলাম, কিন্তু প্রশাসন তা করেনি। পুরো সিস্টেমই যেন প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল।”

তাঁদের এই অভিযোগের ভিত্তিতে পরিবার এখন সুপ্রিম কোর্টের ওপর আস্থা রাখছেন এবং বিশ্বাস করছেন যে সঠিক বিচার পাবেন।

এদিকে, কাদম্বিনীর বাবা-মা আশাবাদী যে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাধ্যমে এই দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধের সমাধান হবে এবং তাঁরা সুবিচার পাবেন। কাদম্বিনীর মা বলেন, “আমরা চাই এই স্নায়ু যুদ্ধ শেষ হোক। আশা করছি, আজকের বৈঠকে সব সমস্যার সমাধান হবে।”

তাঁদের বক্তব্য অনুসারে, ন্যায়বিচারের আশা নিয়ে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে থেকেই তাঁরা সুবিচার পাবেন বলে আশা করছেন।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top