News Flash

  • Home
  • খেলা
  • পূর্ণেন্দু স্মৃতি ফুটবল জয় পেল ব্ল্যাক পাথর
Image

পূর্ণেন্দু স্মৃতি ফুটবল জয় পেল ব্ল্যাক পাথর

ক্রীড়া প্রতিনিধি, সাবরুম।সাব্রুমে বেশ জমে উঠেছে পূর্ণেন্দু শিল্ড নক আউট ফুটবল টুর্নামেন্ট। চলতি এই টুর্নামেন্টের প্রতি ম্যাচেই বাড়ছে দর্শকদের সংখ্যা। টুর্নামেন্টের সূচি অনুযায়ী সোমবার মাঠে নামে ব্ল্যাক পাথর  পেরাতিয়া ও বীরচন্দ্র মনুর একসোমা ফুটবল একাডেমি। জমজমাট লড়াইয়ের মধ্য দিয়েই এদিন সমাপ্ত হয় দুই দলের ম্যাচটি। তাতে শেষ পর্যন্ত বাজিমাত দেখালো ব্ল্যাক পাথর পেরাতিয়া। নির্ধারিত সময়ের লড়াইয়ে ব্ল্যাক পাথর পেরাতিয়া ৪-৩ গোলে বীরচন্দ্র মনুর একসোমা ফুটবল একাডেমিকে  পরাজিত করে।উল্লেখ্য বিন্দাস বয়েস সামাজিক সংস্থা আয়োজিত এই প্রাইজ মানি টুর্নামেন্ট গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয় সাবরুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে।মহকুমার মোট ২২ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। আগামী ৬ অক্টোবর এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পন্ন হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে নগদ দেড় লক্ষ টাকা ও সুদৃশ্য ট্রফি এবং রানার্স দল পাবে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের দিন যত এগিয়ে আসছে ততই যেন প্রতিটি ম্যাচের উত্তাপ বেড়ে চলেছে। ফলে স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে একটা আলাদা উন্মাদনা।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top