News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনতার হাতে আটক কুখ্যাত নেশা কারবারি, গণ‌রো‌ষে পুড়ল দু‌টি বাইক
Image

জনতার হাতে আটক কুখ্যাত নেশা কারবারি, গণ‌রো‌ষে পুড়ল দু‌টি বাইক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ সেপ্টেম্বর:
শেষ পর্যন্ত ধর্মনগ‌রের কুখ‌্যাত মাদক বেপারী হেলা‌ল আহমেদের তিন সঙ্গীকে আটক করল জনতা।  গণ‌রো‌ষে পুড়ল দু‌টি বাইক। ঘটনার তদ‌ন্তে নেমেছে  পু‌লিশ।

সোমবার রা‌তে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরত‌লির সোনা‌রবাসা‌স্থিত এস‌বি স্কু‌লের পাশ থে‌কে তিন নেশা কারবা‌রি যুবক‌কে ড্রাগস সহ হা‌তেনা‌তে আটক ক‌রেন স্থানীয় মানুষ। এই সময়  অন‌্য আরো দুজন পা‌লি‌য়ে যায় ব‌লে খবর এবং উত্তেজিত জনতার আক্রোশ এতটাই মারাত্মক ছিল যে শেষ পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয় নেশাকারবারির  দুটি বাইক।

খবর পে‌য়ে ঘটনাস্থলে পৌঁছায় পু‌লিশ ও দমকল বা‌হিনীর কর্মী। জনতার হাতে  আটক  দুই নেশাকারবারিকে  নি‌জের জিম্মায় নেবার পর প‌রিস্থি‌তি স্বাভা‌বিক ক‌রে পুলিশ। ধৃতরা না‌কি ধর্মনগ‌র ভাগ‌্যপু‌রের কুখ‌্যাত ড্রাগস মা‌ফিয়া হেলাল আহ‌মে‌দের দ‌লের লোক।

সম্প্রতি ড্রাগ‌সের মামলায় জ‌ড়ি‌য়ে হেলাল জেল হাজাত খে‌টে জা‌মি‌নে মুক্ত পেয়ে ফের নিজ বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অ‌ভি‌যোগ। ফ‌লে প্রতিরাতে তার বাড়িতে ড্রাগস কারবা‌রি সহ সেবন কা‌রিদের ভিড় জমাতে দেখা যায়।এম‌র্মে র‌বিবার স্থানীয়‌দের প‌ক্ষে কিছু লোক অ‌ভিযুক্ত হেলালের বাড়িতে গিয়ে সতর্ক ক‌রে দি‌লে হেলা‌লের মা তার ছে‌লে আর কখনো ড্রাগসের ব্যবসা করবে না বলে প্রতিশ্রু‌তি দেয়। কিন্তু সোমবার রাত হতেই উক্ত বা‌ড়ি‌তে ‌ফের ড্রাগ‌সের আসর ব‌সে ব‌লে অ‌ভি‌যোগ। আর এদিনেই স্থানীয় জনতা প্রহড়া দিয়ে দুই নেশাকারবারিকে আটক করতে সমর্থ হয়।   বর্তমা‌নে ধৃত‌দের ধর্মনগর থানায় আট‌ক  রাখা হয়েছে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top