News Flash

  • Home
  • প্রধান খবর
  • কলকাতার রাস্তায় মোতায়েন পুলিশ, শ্যামবাজারে মেট্রোর শাটার নামানোর চেষ্টা
Image

কলকাতার রাস্তায় মোতায়েন পুলিশ, শ্যামবাজারে মেট্রোর শাটার নামানোর চেষ্টা

কলকাতা, ২৮ আগস্ট (হি.স.): রাজ্য সরকারের তরফে আগেই আশ্বস্ত করা হয়েছিল গণ পরিবহন সচল থাকবে। বুধবার সকাল থেকেই কলকাতার রাস্তায় সেই ছবি দেখা গেল। শ্যামবাজার চত্বরে সকালে বেসরকারি বাসের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। হাওড়া ও যাদবপুর এইট বি-তেও বাস পরিষেবা স্বাভাবিক। তবে, যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে লোকজন অন্যান্য দিনের থেকে কম। হাওড়া বাস স্ট্যান্ডে বাসের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম থাকলেও, পরিষেবা স্বাভাবিক রয়েছে। বুধবার সকাল থেকে কলকাতায় রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন রয়েছেন পুলিশ কর্মীরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সকালে দেখা মিলল পর্যাপ্ত পুলিশের। এদিকে, বাংলা বনধ সফল করতে সকাল থেকে তৎপর বিজেপি। কলকাতায় বিভিন্ন জায়গায় সকাল থেকে পথে নামতে দেখা গিয়েছে বিজেপি কর্মীদের। মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশও। সকাল শ্যামবাজার মেট্রো স্টেশনের শাটার নামানোর চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকরা। তবে পুলিশ গিয়ে বনধ সমর্থনকারীদের সেখান থেকে হটিয়ে দেয়।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

নেতাজি, নেহরু, আম্বেদকর-সহ দেশগঠনের মহানায়কদের স্মরণ মোদির, ‘বিকশিত ভারত’-এর আহ্বান

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের স্বাধীনতা সংগ্রাম ও দেশগঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, বাবাসাহেব…

ByByNews Desk Aug 15, 2026

লালকেল্লায় তেরঙ্গা উত্তোলন মোদির, ২০৪৭-এ বিকশিত ভারত গড়তে বড় স্বপ্ন দেখার আহ্বান

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে শনিবার দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাচীর থেকে জাতীয় পতাকা উত্তোলন করে…

ByByNews Desk Aug 15, 2026

১৪০ কোটি ভারতবাসীর শক্তিতে দেশ উন্নতির নতুন উচ্চতায়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “১৪০ কোটি ভারতবাসীর…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top