News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটে ভারী বর্ষণে প্রভাবিত রেল পরিষেবা, বাতিল কমপক্ষে ৩০টি ট্রেন
Image

গুজরাটে ভারী বর্ষণে প্রভাবিত রেল পরিষেবা, বাতিল কমপক্ষে ৩০টি ট্রেন

আহমেদাবাদ, ২৭ আগস্ট (হি.স.): ভারী বৃষ্টিতে ভাসছে গুজরাট। গুজরাটের ভাদোদরা, আহমেদাবাদ জলমগ্ন। গুজরাটে প্রবল বৃষ্টির কারণে প্রভাবিত হয়েছে রেল পরিষেবা। কমপক্ষে ৩০টি ট্রেন বাতিল করা হয়েছে। অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে অনেক ট্রেনের যাত্রাপথ। মঙ্গলবার পশ্চিম রেলের পিআরও জে কে জয়ন্ত বলেছেন, “গুজরাটে ভারী বৃষ্টির কারণে, পশ্চিম রেলের ট্রেনগুলি প্রভাবিত হয়েছে। গতকাল থেকে মঙ্গলবার পর্যন্ত ৩০টি ট্রেন বাতিল করা হয়েছে, ১৩টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এবং ৩৬টি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। রেল প্রশাসন যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করছে। আবহাওয়ার উন্নতি হলে এবং রেললাইন থেকে জল নামলে ট্রেন চলাচল আবার শুরু হবে।”

Releated Posts

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top