News Flash

  • Home
  • দিনের খবর
  • কেউ নিখোঁজ নয়, শুভেন্দুর অভিযোগ খারিজ করে জানালো কলকাতা পুলিশ
Image

কেউ নিখোঁজ নয়, শুভেন্দুর অভিযোগ খারিজ করে জানালো কলকাতা পুলিশ

কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু নিজের এক্স হ্যান্ডেলে দাবি করেন, চার জন ছাত্রনেতা ‘নিখোঁজ’, মধ্যরাত থেকে। সমাজমাধ্যমে ওই চার ছাত্রনেতার নাম উল্লেখ করে বিরোধী দলনেতা লেখেন, তাঁরা হাওড়া স্টেশনে আসছিলেন এবং মধ্যরাতের পর আচমকা নিখোঁজ হয়ে গিয়েছেন। শুভেন্দু অধিকারী লিখেছেন, “তাঁদের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না, ফোনেও উত্তর পাওয়া যাচ্ছে না। আমরা সন্দেহ করছি, পুলিশ তাঁদের গ্রেফতার বা আটক করে থাকতে পারে।” এর পরই বিরোধী দলনেতা যোগ করেছেন, “যদি তাঁদের (ওই চার ছাত্রনেতার) কিছু হয়ে যায়, তার জন্য দায়ী থাকবে মমতার পুলিশ।”শুভেন্দুর এই অভিযোগ খারিজ করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ জানিয়েছে, “গত রাত থেকে নিখোঁজ চার ছাত্রনেতার বিষয়ে একটি মিথ্যা আখ্যান তৈরি করার চেষ্টা করছেন একজন রাজনৈতিক নেতা। সত্য হল, কেউ নিখোঁজ নয়।” পুলিশের পক্ষ আরও জানানো হয়েছে, “চারজন নবান্ন অভিযানের সময় বড় আকারের হিংসা করার পরিকল্পনা করছিল এবং হত্যার চেষ্টার ষড়যন্ত্রে জড়িত ছিল। জননিরাপত্তা ও নিরাপত্তার স্বার্থে তাঁদের গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের পরিবারকে জানানো হয়েছে।” কলকাতা পুলিশের এই টুইটকে ট্যাগ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, “পরিবারগুলি মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। মমতা পুলিশ আদালতে দেখা হবে।”

Releated Posts

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top