News Flash

  • Home
  • প্রধান খবর
  • নবান্নে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা, জাতীয় পতাকা হাতে সাঁতরাগাছিতে আন্দোলনকারীরা
Image

নবান্নে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা, জাতীয় পতাকা হাতে সাঁতরাগাছিতে আন্দোলনকারীরা

হাওড়া, ২৭ আগস্ট (হি.স.): নবান্নে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ রাজ্যের প্রধান সচিবালয় নবান্নে পৌঁছন মুখ্যমন্ত্রী। ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযানের প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। নবান্ন অভিযানের আগে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দেখতে সাঁতরাগাছিতে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। রাজীব কুমারের সঙ্গে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও। ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু হয়েছে। সরকারি গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকালেই জাতীয় পতাকা হাতে সাঁতরাগাছিতে দেখা গেল বেশ কিছু আন্দোলনকারীকে। আবার দুর্গাপুর স্টেশনেও জাতীয় পতাকা হাতে দেখা যায় অনেককে। সেই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর স্টেশনে ছড়ায় উত্তেজনা। জাতীয় পতাকা হাতে থাকলেও সকলেই বিজেপির নেতা কর্মী, অভিযোগ পুলিশের। ফাইবার স্টিক ও বড় লাঠি নিয়ে যেতে বাধা দেয় দুর্গাপুর স্টেশনের জিআরপি। সেই ঘটনাকে কেন্দ্র করে তখনই উত্তেজনা ছড়ায় স্টেশনে।

Releated Posts

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026

প্রযুক্তি ও ঐতিহ্যের মধ্যে ভারসাম্য বজায় রেখেই আদিবাসী সমাজের ক্ষমতায়ন সম্ভব: রাষ্ট্রপতি মুর্মু

বেতুল (মধ্যপ্রদেশ), ১৮ জুন (আইএএনএস): আদিবাসী যুবসমাজের কাছে আধুনিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল ক্ষমতায়নের সুযোগ পৌঁছে দিতে…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top