জলপাইগুড়ি, ২৭ আগস্ট (হি.স.): জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। মঙ্গলবার কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল প্রতিমা তৈরির কাজও। রীতি মেনে এদিন কাদা খেলা হয়েছে। এই কাদা দিয়েই তৈরি হবে কনক দুর্গার মূর্তি। রথের উপর তৈরি হবে মূর্তিটি। ৮০ বছর পর বদলানো হল সেই রথের চাকা। জলপাইগুড়ির রাজবাড়ির দুর্গাপুজো এবার পা দিল ৫১৫ বছরে। এদিন কাঠামো পুজোর সময় উপস্থিত ছিলেন রাজ পরিবারের সদস্য প্রমথকুমার বসু। জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপ্রতিমা ভিন্ন ধরনের। এখানে সিংহের সঙ্গে থাকে বাঘ। দেবীর গায়ের রং তপ্ত কাঞ্চন বর্ণ। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের পাশাপাশি থাকে জয়া-বিজয়া, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মা চণ্ডী ও মহামায়ার মূর্তি। কালিকাপুরাণ মতে পুজো হয় এখানে।

জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপুজোর প্রস্তুতি শুরু, রীতি মেনে হল কাদা খেলা
Releated Posts
নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…
অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…
সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮
পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…
কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি
কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…


















