News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন্যায় দূর্গতদের পর্যাপ্ত ক্ষতিপূরণের আবদেন জানিয়ে রাজ্যপালকে চিঠি কংগ্রেস সভাপতির
Image

বন্যায় দূর্গতদের পর্যাপ্ত ক্ষতিপূরণের আবদেন জানিয়ে রাজ্যপালকে চিঠি কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৪ আগস্ট: ত্রিপুরায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুকে চিঠি দিয়ে আবেদন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

চিঠিতে প্রদেশ কংগ্রেস সভাপতি লিখেছেন, ত্রিপুরায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে লক্ষ লক্ষ জনগন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টির কারণে নদীগুলো জলস্তর বৃদ্ধি পেয়েছিল। ফলে, বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে এবং গ্রামবাসীরা সম্পত্তি ও জীবিকা হারাচ্ছেন।ওই বন্যা পরিস্থিতিতে কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন এবং প্রায় ২৬ জনের মৃত্যু হয়েছে। 

এদিন তিনি আরও লিখেন, বন্যায় রাজ্যজুড়ে পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। রাজ্যের জনগণের অর্থনীতি ও আর্থিক রক্ষণাবেক্ষণ তাদের সামনে নষ্ট হয়ে গেছে। অনেক এলাকায় বসতবাড়ির মাটির দেয়াল ধসে পড়েছে। হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে, অস্থায়ী আশ্রয় নিতে বাধ্য হয়েছে। 

এদিন তিনি চিঠিতে লিখেন, পানীয় জল এবং সঠিক স্যানিটেশন সুবিধার অভাব গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। জলবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, পোশাক এবং চিকিৎসা সহায়তা গুরুত্বপূর্ণ। তাই তিনি রাজ্যপালকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের আবেদন জানিয়েছেন।

Releated Posts

শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ আগস্ট: পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী তিথি উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার তারকেশ্বর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top