News Flash

  • Home
  • দিনের খবর
  • আরজি কর হাসপাতাল ইস্যুতে ফটিকরায়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল

আরজি কর হাসপাতাল ইস্যুতে ফটিকরায়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল

কুমারঘাট, ২২ আগস্ট (হি.স.) : কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। চলছে বিভিন্ন আন্দোলন কর্মসূচী। এবারে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার বিচার চেয়ে রাস্তায় নামলেন গোটা গ্রামের মহিলারা। ঘটনা ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায়ে।

বৃহষ্পতিবার ফটিকরায় বিধানসভার এমড়াপাশা এলাকার মহিলারা একজোট হয়ে বিভিন্ন প্লে-কার্ড হাতে নেমে পড়েন রাস্তায়। মিছিলে সামিল হয়ে দোষীদের শাস্তির দাবীতে এদিন স্লোগান তুলতে দেখা যায় স্থানীয় স্কুল পড়ুয়াদেরকেও। ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করেন অর্থের বিনিময়ে ঘটনাকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে সেখানকার সরকার।প্রতিবাদ সম্বলিত প্লে-কার্ড হাতে এদিন  স্লোগানে মিছিলের ঝাজ বাড়ান মহিলারা। এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এদিনের মিছিল।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top