News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় টানা ভারী বৃষ্টিপাত, জলমগ্ন রাস্তার তালিকা প্রকাশ ট্রাফিক দফতরের
Image

ত্রিপুরায় টানা ভারী বৃষ্টিপাত, জলমগ্ন রাস্তার তালিকা প্রকাশ ট্রাফিক দফতরের

আগরতলা, ২২ আগস্ট: ত্রিপুরায় টানা ভারী বৃষ্টিপাতের কারণে আগরতলা পুর নিগমের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। আজ ট্রাফিক পুলিশ থেকে জলবন্ধ রাস্তার তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, যাত্রীদের বিকল্প পথ দিয়ে যাতায়াত করার জন্য অনুরোধ জানিয়েছে।

জলবন্ধ রাস্তাগুলি হল, রাধানগর থেকে বুধমন্দির, হারাধন সংঘের উত্তর গেট,মমারা চৌমুহনী পর্যন্ত উত্তর গেট, আরএমএস চৌমুহনীন থেকে আইজিএম চৌমুহনী, আইজিএম চৌমুহনী থেকে ডিএম ফ্লাই-ওভার, আইজিএম চৌমুহনী থেকে প্যারাডাইস চৌমুহনী,আইজিএম চৌমুহনী থেকে আরএমএস চৌমুহনী।

পাশাপাশি, মেলারমাথ ফ্লাই-ওভার থেকে প্যারাডাইস, প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস,মহিলা কলেজ থেকে গণরাজ চৌমুহনী, গণরাজ চৌমুহনী থেকে পুরাতন মোটর স্ট্যান্ড,
নাগেরজালা থেকে বটতলা, ওরিয়েন্টে চৌমুহনী থেকে সূর্য চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী থেকে আরএমএস চৌমুহনী; ওরিয়েন্ট চৌমুহনী থেকে রবীন্দ্র ভবন ক্রসিং; নেতাজি চৌমুহনী থেকে পোস্ট অফিস চৌমুহনী রাস্তা জলমগ্ন। তাই
যাত্রীদের বিকল্প পথ দিয়ে যাতায়াত করার জন্য অনুরোধ জানিয়েছে ট্রাফিক দপ্তর।

Releated Posts

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top