News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রী ও সন্তানদের ফিরে পেতে আর্ত আবেদন পিতার

স্ত্রী ও সন্তানদের ফিরে পেতে আর্ত আবেদন পিতার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ আগস্ট: স্ত্রী ও সন্তানদের ফিরে পাওয়ার জন্য স্বামীর আর্ত আবেদন, কদমতলা থানা মামলা নিতে নারাজ। এমনই অভিযোগ।
২০১১ সালের মার্চের ১১ তারিখ সামাজিক মতে বিবাহ হয়েছিল উত্তর হরুয়া ছয় নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল শুক্ল দাসের সাথে ধলাই জেলার ছোট সুরমার নিবাসী স্বপ্না দাসের। বিয়ের পর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়, নাম দেওয়া হয় মেঘলা শুক্ল দাস। তারপর একই সাথে জমজ দুটি ছেলের জন্ম হয় বিজয় শুক্লদাস এবং বিশাল শুক্ল দাস। মেয়েটির বর্তমান বয়স ১৩ বছর এবং ছেলেগুলি বর্তমান বয়স নয় বছর। পাঁচ মাস  পূর্বে স্বপ্নদাস এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে বাবার বাড়ি অর্থাৎ ছোট সুরমায় যায়। বেশ কয়েকবার বাবুল শুক্ল দাস স্ত্রী এবং সন্তানদের সাথে যোগাযোগের প্রচেষ্টা চালায়। তখন শাশুড়ি আরতি দাস জানিয়ে দেয় বাবুল যাতে বেশি আর যোগাযোগের চেষ্টা না করে। যদি সে যোগাযোগের বেশি চেষ্টা করে তবে প্রয়োজনে বাবুলকে খুন করা হবে।

৫ মাস ধরে পড়াশোনা বন্ধ সন্তানদের। এদিকে সন্তান ছাড়া বাবুল  পাগলের মত হয়ে যায় সে সন্তানদের পেতে স্থানীয় কদমতলা থানায় উপস্থিত হয় কিন্তু তার অভিযোগ রাখা হয়নি। অবশেষে স্ত্রী সন্তান দের ফিরে পেতে অসহায় বাবুল ধর্মনগরে সাংবাদিকদের দ্বারস্থ হয়। পাঁচ মাস হয়ে গেলেও স্ত্রী এবং সন্তানদের অপেক্ষায় দিন কাটাচ্ছে বাবুল। বাবুলের অভিযোগ তার শাশুড়ি আরতি দাস নাকি অনেকটা এমন প্রকৃতির পূর্বে এবং দুই মেয়ের জীবন নষ্ট করেছে আরতি দেবী। বর্তমানে সন্তান এবং স্ত্রী হারিয়ে বাবুলের ক্রন্দন কে শুনে? এখন একমাত্র আইন এবং বিচারব্যবস্থা তাদের জীবনকে একটা সঠিক পরিবেশে ফিরিয়ে আনতে পারে বলে বাবুলের বিশ্বাস।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top