News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষা স্বাস্থ্য সহ সরকারি সমস্ত দপ্তরের শূন্যপদ  পূরণ করা সহ একাধিক দাবিতে বিক্ষোভ ডিওয়াইএফআই – এর
Image

শিক্ষা স্বাস্থ্য সহ সরকারি সমস্ত দপ্তরের শূন্যপদ  পূরণ করা সহ একাধিক দাবিতে বিক্ষোভ ডিওয়াইএফআই – এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট:
শিক্ষা স্বাস্থ্য সহ সরকারি সমস্ত দপ্তরের শূন্যপদ  পূরণ করা সহ একাধিক দাবিতে বুধবার ডিওয়াইএফআই সদর বিভাগীয় মহকুমা কমিটির উদ্যোগে এক মিছিল সংঘটিত করা হয় রাজধানীর ৭৯টিলা এলাকায়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকেরা।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তব্য রাখতে গিয়ে নবারুণ দেব বলেন, বিজেপি সরকার রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পর রাজ্যের বেকারদের কর্মসংস্থান সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। আউটসোর্সিং এর মাধ্যমে রাজ্যের যুবকদের মেধা ও শ্রম কেড়ে নেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষা স্বাস্থ্য সহ সরকারি সমস্ত দপ্তরের শূন্যপদ পুরন করা, সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগ বন্ধ করা, নেশা কারবারি সহ নেশার সাম্রাজ্যের অবসানে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি রুখতে বাজারগুলোতে সরকারি নিয়ন্ত্রণ আনার দাবিতে এদিনের বিক্ষোভ মিছিলটি সংঘটিত করা হয়েছে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top