News Flash

  • Home
  • দেশ
  • গ্লোবাল ওয়ার্মিং বিশ্বে এক নতুন সংকটে পরিণত হচ্ছে : যোগী আদিত্যনাথ
Image

গ্লোবাল ওয়ার্মিং বিশ্বে এক নতুন সংকটে পরিণত হচ্ছে : যোগী আদিত্যনাথ

লখনউ, ২০ জুলাই (হি.স.): গ্লোবাল ওয়ার্মিং বিশ্বে এক নতুন সংকটে পরিণত হচ্ছে। উদ্বেগ প্রকাশ করে বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে মায়ের নামে একটি গাছ লাগানোর আহ্বান জানিয়েছিলেন। গ্লোবাল ওয়ার্মিং বিশ্বে একটি নতুন সংকটে পরিণত হচ্ছে এবং তা নিয়ন্ত্রণের দায়িত্বও আমাদের হওয়া উচিত। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার সকালে লখনউতে বৃক্ষরোপণ অভিযানে অংশ নিয়ে বৃক্ষরোপণ করেছেন।পরে তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীর এই আহ্বান প্রতিটি ভারতীয়র জন্য মন্ত্র হয়ে উঠুক এবং এই ইচ্ছা নিয়ে আমরা রাজ্যে এই পবিত্র অভিযানটি হাতে নিয়েছি।” যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “এক সময় যা নদী ছিল, তা নর্দমায় পরিণত হয়েছে। হয়েছিল… এই কারণে গোমতী নদীও দূষিত হয়েছে… গোমতী নদী কালো হয়ে গিয়েছে..সরকার সিদ্ধান্ত নিয়েছে, লখনউতে আসা পর্যটক ও রাজ্যের মানুষদের জন্য আমরা কুকরাইল এলাকায় নাইট সাফারি স্থাপন করব। আমরা কুকরাইল এলাকার উন্নয়ন করব।” মুখ্যমন্ত্রী বলেছেন, “যারা জমির ব্যবসায় জড়িত হয়ে পরিবেশের ক্ষতি করেছে এবং ভূমি মাফিয়া হয়ে মানুষকে ঠকিয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top