News Flash

  • Home
  • প্রধান খবর
  • অযোধ্যা হাইওয়েতে দুর্ঘটনা; নিয়ন্ত্রণ হারিয়ে ঝুপড়িতে ট্রাক, মৃত ৪
Image

অযোধ্যা হাইওয়েতে দুর্ঘটনা; নিয়ন্ত্রণ হারিয়ে ঝুপড়িতে ট্রাক, মৃত ৪

লখনউ, ২০ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের লখনউতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। বিবিডি বিশ্ববিদ্যালয়ের কাছে অযোধ্যা হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বালিবোঝাই ট্রাক উল্টে মৃত্যু হল একই পরিবারের ৪ জনের। নিহতদের মধ্যে দু’টি শিশুও রয়েছে। জানা গিয়েছে, শনিবার ভোররাত ৩টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে।নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে একটি ঝুপড়িতে ধাক্কা মারতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিস চালক-সহ দু’জনকে গ্রেফতার করেছে। ট্রাকটি ঝুপড়ির ভিতরে ঘুমন্ত দম্পতি ও তাঁদের দুই সন্তানের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। ওই মহিলা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ৩৫ বছর বয়সী উমেশ, যিনি পেশায় একজন টাইল শ্রমিক, তাঁর স্ত্রী নীলম (৩২), ছেলে গোলু (৪) ও সানি (১৩) এবং মেয়ে বৈষ্ণবীর সঙ্গে অযোধ্যা হাইওয়ের পাশে একটি ঝুপড়িতে থাকতেন। শনিবার ভোররাতে একটি ডাম্পার ট্রাক তাঁদের ঝুপড়িতে ধাক্কা মারে। সেই সময় সবাই ঘুমিয়েছিলেন। দুর্ঘটনায় উমেশ, নীলম, গোলু এবং সানি মারা গিয়েছে, শুধুমাত্র বৈষ্ণবী বেঁচে যায়। পুলিশ জানিয়েছে, নীলম আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর ভাইপো ধরম সিং এফআইআর দায়ের করেছেন।

Releated Posts

আর্টিকেল ৩৭০ প্রত্যাহারের সাত বছর: নিরাপত্তা, উন্নয়ন ও রাজনৈতিক পরিবর্তনের দাবি; কাশ্মীরে কড়া নিরাপত্তা, স্থগিত অমরনাথ যাত্রা

নয়াদিল্লি/শ্রীনগর/কুলগাম/সাম্বা, ৫ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রদানকারী আর্টিকেল ৩৭০ কার্যত বাতিলের সাত বছর পূর্ণ…

ByByNews Desk Aug 5, 2026

বিশ্বজুড়ে অনিশ্চয়তার আবহে রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই, ৫.২৫ শতাংশেই স্থিত সুদহার

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা এবং জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে রেপো রেট ৫.২৫…

ByByNews Desk Aug 5, 2026

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top