News Flash

Image

বৃক্ষরোপণের বৃহৎ অভিযান বিএসএফের

শিলিগুড়ি, ১৯ জুলাই (হি.স.) : বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বৈকুণ্ঠপুর ৯৩ এবং ১৯৫ ব্যাটালিয়ন এবং বনবিভাগ বৈকুণ্ঠপুর রেঞ্জের যৌথ উদ্যোগে ‘একটি গাছ মায়ের নামে’ প্রকল্পের অধীনে বৃক্ষরোপণের একটি  বৃহৎ অভিযানের আয়োজন করা হয়। শুক্রবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিএসএফ জানিয়েছে, এসটিসি বিএসএফ বৈকুণ্ঠপুরের মহাপরিদর্শক সঞ্জয় গৌড়, কমান্ড্যান্ট (সিআই) আর কে শ্রীবাস্তব, কমান্ড্যান্ট ৯৩ ব্যাটালিয়ন বিএসএফ সঞ্জয় কুমার সিং, কমান্ড্যান্ট, ১৯৫ ব্যাটালিয়ন বিএসএফ সুনীল কুমার এবং ডিএফও বৈকুণ্ঠপুর রেঞ্জ এম রাজার উপস্থিতিতে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল। বিএসএফ উত্তরবঙ্গের মহিলা নিয়োগ প্রশিক্ষণার্থী এবং বিএসএফ অফিসারদের সাথে বন বিভাগের কর্মকর্তারা এই মেগা বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করেন। এই বৃক্ষরোপণ অভিযানে মোট ১৯,৯৫০টি চারাগাছ রোপণ করা হয়।

Releated Posts

উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির সহযোগিতার জন্য বিশাল সম্ভাবনা রয়েছে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির মধ্যে সহযোগিতার জন্য একটি বিশাল কর্মসূচি রয়েছে…

ByByNews Desk Oct 4, 2026

ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনায় তদন্ত শুরু অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছিলেন সহ-পাইলট

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে সহ-পাইলটের কুঠার দিয়ে হামলা এবং বিমানটি ভেঙে…

ByByNews Desk Oct 4, 2026

মার্কিন-চিন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির কথা বললেন জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের প্রতিদ্বন্দ্বিতার বর্তমান পরিস্থিতিকে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Oct 4, 2026

সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা ও জনবিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা এবং সাধারণ মানুষের বিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’ বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top