News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইক ও বাইসাইকেলের ও সংঘর্ষে গুরুতর আহত এক
Image

বাইক ও বাইসাইকেলের ও সংঘর্ষে গুরুতর আহত এক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৮ জুলাই: বৃহস্পতিবার বিকেলবেলা কৈলাসহর বৌলাবাসা এলাকায় একটি বাইক ও একটি বাইসাইকেলের মধ্যে সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় বাই সাইকেল আরোহী এবং অল্প বিস্তর আহত হয় বাইক আরোহী। বর্তমানে ওরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণে জানা যায় যে, কৈলাসহর বৌলাপাসা এলাকায় অজিত মালাকার নামে এক বাইসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দেয় একটি বাইক। সেই বাইক চালকের নাম গিয়াস উদ্দিন। যার ফলে রাস্তার মধ্যে ছিটকে পড়ে যায় বাইসাইকেল আরোহী অজিত মালাকার। উনার একটি পা ভেঙ্গে যায় এবং তিনি গুরুতরভাবে আহত হন। অন্যদিকে গিয়াস উদ্দিন বাইক থেকে ছিটকে পড়ে যায়। সেও গুরুতরভাবে আহত হয়। পরবর্তী সময় অগ্নিনির্বাপক দপ্তরের মাধ্যমে তাদেরকে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ওরা কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

Releated Posts

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top