কলকাতা, ১৬ জুলাই (হি. স.) : রকেটের গতিতে ছুটছে শেয়ার বাজার। মঙ্গলবার বাজার খুলতে না খুলতেই নতুন রেকর্ড করে ফেলে নিফটি। প্রথমবারের মতো ২৪ হাজার ৬৫০ পয়েন্টের গণ্ডি পেরিয়ে যায়। যদিও কিছু সময় পর খানিক নিম্নগতি দেখা গেলেও দুপুর ২টোর সময়েও ২৪,৬১৭ থেকে ২৪, ৬২০ পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করে। বড় লাভের মুখ দেখেছে টিসিএস থেকে ইনফোসিস।অন্যদিকে এদিন বিএসই-র সেনসেক্স ৬৬.৬৩ পয়েন্টের সামান্য বৃদ্ধির সঙ্গে ৮০ হাজার ৭৩১ পয়েন্টে খুলেছে। লাগাতার বৃদ্ধির জেরে বর্তমানে বিএসই-র বাজার মূলধন ৪৫৬.৬৮ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। তথ্য বলছে, বর্তমানে বিএসই-তে ৩১৮৬টি শেয়ারের লেনদেন হচ্ছে। যার মধ্যে ২১৬৭ টি শেয়ার বাড়ছে। ৯১১টি শেয়ারের দরপতন হয়েছে। তবে ১০৮টি শেয়ার অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এরমধ্যে তো আবার ১৪৬টি শেয়ার গত এক বছরের সময়কালে সর্বোচ্চ রিটার্নও দিয়েছে। তবে পতনের মুখোমুখি হয়েছে ১০টি শেয়ার।

রকেটের গতিতে ছুটছে শেয়ার বাজার, প্রায় ২৫ হাজারের চূড়ায় নিফটি
Releated Posts
জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল
বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…
বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল
নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…
এনআরআই ও ওসিআইদের শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়াল আরবিআই, বিদেশি মূলধন আকর্ষণে একাধিক পদক্ষেপ
মুম্বই, ৫ জুন (আইএএনএস) : বিদেশি মূলধন আকর্ষণ এবং আর্থিক বাজারকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা…
আরবিআইয়ের সোনার মজুত অপরিবর্তিত, বিক্রির খবর ভুয়ো: রিজার্ভ ব্যাঙ্ক
মুম্বই, ৩ জুন (আইএএনএস): রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ভৌত সোনার মজুত…


















