News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেড় লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত ৩ 
Image

দেড় লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত ৩ 

আগরতলা, ১৫ জুলাই: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে এনসিসি থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বড়জলা এলাকা থেকে ব্রাউন সুগার সহ তিন যুবককে আটক করে। তাদের কাছ থেকে ৫৬০টি ব্রাউন সুগারের কৌটা সহ নগদ অর্থ উদ্বার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন এনসিসি থানার ওসি সুশান্ত দেব।

এনসিসি থানার ওসি সুশান্ত দেব জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে বড়জলা এলাকায় তিন যুবক নেশা সামগ্রী বিক্রয় করতে আসবে। সেই মোতাবেক পুলিশ অভিযান চালিয়েছিল। তখন ওই এলাকায় সন্দেহভাজন তিন যুবককে আটক করে তল্লাশি চালানো হয়েছিল। তল্লাশিতে ৫৬০টি ব্রাউন সুগার কৌটি, নগদ টাকা এবং একটি মোবাইল বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। সাথে তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

তিনি আরও জানিয়েছেন, বাজেয়াপ্ত সামগ্রীর বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ কুড়ি হাজার টাকা হবে। সাথে আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে।

Releated Posts

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top