News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পঞ্চায়েত নির্বাচন : পশ্চিম ত্রিপুরা সহ বাকি ছয় জেলায় কংগ্রেসের মনোনয়ন দাখিল
Image

পঞ্চায়েত নির্বাচন : পশ্চিম ত্রিপুরা সহ বাকি ছয় জেলায় কংগ্রেসের মনোনয়ন দাখিল

আগরতলা, ১৫ জুলাই: আসন্ন ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে কংগ্রেসের মনোনীত প্রার্থীরা আজ মিছিল করে জেলা শাসকের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা।

এদিন আশিস কুমার সাহা বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জাতীয় কংগ্রেসের তরফ থেকে প্রার্থীরা জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত এবং নগর পঞ্চায়েতে মনোনয়ন জমা দিচ্ছেন। আজ পশ্চিম জেলা সহ বাকি ছয় জেলায় কংগ্রেস সমর্থিত প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন।

তাঁর অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিনত করার চেষ্টা করছে শাসক দল বিজেপি। তাদের এই পরিকল্পনাকে ভেস্তে দিতে কংগ্রেস  ময়দানে নেমেছে। জনগণের আশীর্বাদ নিয়ে কংগ্রেস সমর্থিত প্রার্থীরা নিজেদের মনোনয়ন জমা দিচ্ছেন।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top