ভোপাল, ১৪ জুলাই (হি.স.): স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল। অপমান সহ্য না করতে পেরে চার সন্তানকে নিয়ে বাড়ি ছেড়েছিলেন। তার পরেই কুয়োয় ঝাঁপ দেন এক মহিলা। প্রতিবেশীরা দৌড়ে এসে তাঁকে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু, বাঁচানো যায়নি বাকিদের। চার শিশুর প্রাণ গিয়েছে কুয়োর জলে ডুবে। রবিবার রোমহর্ষক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। পুলিশ সূত্রে খবর, সুগনা বাঈ নামে বছর ৪০-র এক মহিলাকে কুয়ো থেকে উদ্ধার করেন স্থানীয়েরা। কিন্তু তাঁর চার সন্তানই মারা গিয়েছে। ১১ বছরের অরবিন্দ, নয় বছরের অনুষা, ছয় বছরের বিট্টু এবং তিন বছরের কার্তিকের দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সুগনার সঙ্গে তাঁর স্বামী রোদুর অশান্তি হয়েছিল শনিবার। তার পরেই চার সন্তানকে বাড়ি থেকে বেরিয়ে যান ওই মহিলা। শনিবার চার সন্তানকে নিয়ে প্রাথমিক স্কুলের বারান্দায় আশ্রয় নিয়েছিলেন তিনি। সেখানে রাত কাটানোর পর রবিবার সকাল ৬টা নাগাদ সন্তানদের নিয়ে কুয়োয় ঝাঁপ দেন ৪০ বছর বয়সি মহিলা। নিজে বেঁচে গেলেও, ৪ সন্তানের মৃত্যু হয়েছে। হিন্দুস্থান সমাচার। রাকেশ।

স্বামীর সঙ্গে ঝগড়া! কুয়োর ঝাঁপ দিয়েও প্রাণে বাঁচলেন মা, মৃত্যু চার সন্তানের
Tags:
Releated Posts
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে সিআইডির তল্লাশি, কালীঘাটের তৃণমূল কার্যালয়েও অভিযান
কলকাতা, ৯ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মঙ্গলবার একযোগে কলকাতার কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে তল্লাশি…
উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার কমানোয় কেন্দ্রকে নিশানা বিরোধীদের, ‘অন্ধকার প্রকল্প’ নাম দেওয়ার কটাক্ষ
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (পিএমইউওয়াই) আওতায় বছরে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের সংখ্যা ৯ থেকে কমিয়ে ৪-এ…
দেবেগৌড়ার রাজ্যসভা মনোনয়ন ইস্যুতে কংগ্রেসের ‘কুমিরের কান্না’: কর্নাটক বিজেপি সভাপতি বিজয়েন্দ্র
বেঙ্গালুরু, ৯ জুন (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়াকে রাজ্যসভার মনোনয়নের জন্য বিবেচনা না করার প্রসঙ্গে কংগ্রেস নেতাদের মন্তব্যকে…
কোচিং সেন্টারে গুলিচালনার মামলায় খান স্যারের গ্রেফতারিতে স্থগিতাদেশ, বড় স্বস্তি পাটনা আদালতের
পাটনা, ৯ জুন (আইএএনএস): কোচিং সেন্টারে গুলিচালনার ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান তথা ‘খান স্যার’-কে…


















