News Flash

  • Home
  • প্রধান খবর
  • তৃণমূল কর্মীদের মারধর ক্যানিং ডেভিসাবাদ গ্রামে
Image

তৃণমূল কর্মীদের মারধর ক্যানিং ডেভিসাবাদ গ্রামে

ক্যানিং,১১ জুলাই (হি. স.) : মোবাইল ফোনে গেম খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ক্যানিংয়ের ডেভিসাবাদ গ্রামে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন মনিরুল পুরকাইত, মুজিবর রহমান সর্দার ও নাসরিন সর্দার নামে তিনজন। আহতরা সকলেই তৃণমূল কর্মী। অন্যদিকে এই ঘটনায় অভিযুক্ত সাদ্দাম হোসেন লস্কর, রাজিবুল লস্কর ও তাঁদের অনুগামীরা সকলেই আইএসএফ কর্মী বলে দাবি আক্রান্তদের। মারধরের পাশাপাশি ৬০ হাজার টাকা কেঁড়ে নেওয়ার অভিযোগও রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ আলিনূর লস্কর নামে একজনকে গ্রেফতার করেছে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top