News Flash

  • Home
  • খেলা
  • সি-ডিভিশন লিগ ফুটবলে বিএসটি-কেহারিয়ে জয়ে ফিরলো সিমনা তামাকারী
Image

সি-ডিভিশন লিগ ফুটবলে বিএসটি-কেহারিয়ে জয়ে ফিরলো সিমনা তামাকারী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফের জয়ে ফিরলো সিমনা তামাকারী। ইউনাইটেড বিএসটিকে হারিয়ে। প্রথমার্ধের তিন গোলের সুবাদে সিমনা  তামাকারী জয় ছিনিয়ে ৩ পয়েন্ট অর্জন করে ঘরে ফিরতে পেরেছে। দ্বিতীয়ার্ধে ইউনাইটেড বিএসটি-র ছেলেরা যেভাবে গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনতে চেষ্টা করেছিল, একসময় মনে হয়েছে ম্যাচটি অমীমাংসিত অবস্থায় নিষ্পত্তি হবে। শেষ পর্যন্ত সিমনা তামাকারী ৩-২ গোলে জয়ী হয়েছে। প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় জুভিয়াল দেববর্মার গোল। দল এগিয়ে যায় এক-শূন্য গোলে। ২১ মিনিটের মাথায় জুভিয়ালের দ্বিতীয় গোলে দল ২-০ তে লিড নেয়। পাঁচ মিনিট বাদে সতীর্থ বয়ার দেববর্মা আরেকটি গোল করলে ব্যবধান বেড়ে ৩-০ হয়। প্রথমার্ধে ইউনাইটেড বিএসটি গোল পরিশোধের তেমন কোনও সুযোগ পায়নি। খেলার ৭৩ মিনিটের মাথায় আমশ মলসুম একটি গোল পরিশোধ করে ব্যবধান কমিয়ে আনে। শেষ সময়ে ৮৬ মিনিটের মাথায় খনি জমাতিয়া আরও একটি গোল করলে ব্যবধান কমে দুই-তিন হয়। পরবর্তী সময়ে পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও গোলের সুযোগ আর কেউ পায়নি। উল্লেখ্য, খেলার প্রথমার্ধেই সিমনা তামাকারীর বয়ার দেববর্মাকে খেলায় অসদাচরণের দায়ে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, লিটন সাহা, সুশান্ত দাস ও শিবজ্যোতি চক্রবর্তী।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top