News Flash

  • Home
  • খেলা
  • ইউনাইটেড বিএসটিকে হারিয়ে জয় অব্যাহত পান্তৌয় স্পোর্টিং সোসাইটির
Image

ইউনাইটেড বিএসটিকে হারিয়ে জয় অব্যাহত পান্তৌয় স্পোর্টিং সোসাইটির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অব্যাহত রেখেছে পান্তৌয় স্পোর্টিং সোসাইটির। হারিয়েছে ইউনাইটেড বি এস টি কে। দুই-এক গোলের ব্যবধানে। দুর্দান্ত জয় ছিনিয়ে ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে পান্তৌয় স্পোর্টিং সোসাইটি। পান্তৌয় এর পক্ষে এটি পঞ্চম ম্যাচের মাথায় দ্বিতীয় জয়। এর আগের ম্যাচে আনন্দ ভবন ক্লাবকে তিন-এক গোলে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল। লিগ শুরুতে পরপর দুটি ম্যাচ যথাক্রমে সিমনা তামাকারী ও জম্পুইজলা প্লে সেন্টারের সঙ্গে এক- এক গোলে ড্র করার সুবাদে দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট পেয়েছিল। মাঝে ঐকতান এর সঙ্গে এক- দুই গোলে হেরে পান্তৌয়ের পয়েন্ট খোয়াতে হয়েছিল। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজকের খেলায় পান্তৌয় স্পোর্টিং সোসাইটি ২-১ গোলের ব্যবধানে ইউনাইটেড বি এস টি কে পরাজিত করেছে। প্রথমার্ধেই বিজয়ী দল দুটি গোল করে। খেলার নয় মিনিটের মাথায় গৌতম দেববর্মার গোল এবং ৩৮ মিনিটের মাথায় নেলসন ত্রিপুরার গোলে ২-০তে লীড নেয়। প্রথমার্ধ রক্ষণভাগের গুরুত্ব বজায় রাখে বলে ইউনাইটেড বিএসটির স্ট্রাইকাররা গোলের সুযোগ বের করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটের মাথায় ইউনাইটেড বিএসটি’র হেমেন্দ্র রিং একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে। ১-২ করে নেয়। পরবর্তী সময়ে একাধিকবার চেষ্টা চালিয়ে গেলেও দলের পক্ষে দ্বিতীয় গোলের সুযোগ পায়নি। শেষ পর্যন্ত স্পোর্টিং সোসাইটি দুই এক গোলে জয়ের সুবাদে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।  ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেবরায়, তপন কুমার নাথ, লিটন সাহা ও সুকান্ত দত্ত।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top