News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) নবদ্বীপ থেকে কোচবিহারগামী বেসরকারি যাত্রীবাহী বাসে ডাকাতি, জখম এক
Image

(আপডেট) নবদ্বীপ থেকে কোচবিহারগামী বেসরকারি যাত্রীবাহী বাসে ডাকাতি, জখম এক

ঘোকসাডাঙ্গা, ১ জুলাই (হি.স.) : নবদ্বীপ থেকে কোচবিহারগামী বেসরাকারি যাত্রীবাহী বাসের চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে জিনিসপত্র লুঠ করল চার-পাঁচজনের একটি দুষ্কৃতীর দল। ঘটনায় গুরুতর জখম হয়েছেন একজন। এই ঘটনার পরই এলাকায় এসেছেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। তার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছোন কোচবিহার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্তপ্রতিম রায়, তৃণমূলের যুব সভাপতি কমলেশ অধিকারী সহ অন্যান্যরা।

জানা গিয়েছে, রানাঘাট থেকে কোচবিহার অভিমুখে ২৫-৩০ জন যাত্রী নিয়ে একটি বেসরকারি বাস আসছিল। সোমবার সকাল ১০টা নাগাদ পুণ্ডিবাড়ি ফালাকাটা জাতীয় সড়কের মাঝে ঘোকসাডাঙ্গা হিমঘর চৌপতি এলাকা অতিক্রম করার পর রাইস মিল সংলগ্ন এলাকায় দুঃসাহসিক ঘটনাটি ঘটে। ফিল্মি কায়দায় বাসচালক সিটল গোপের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতি শুরু করে দুষ্কৃতীরা। বাসের আরেক চালক অসিত পালকে ধারাল অস্ত্রের কোপ দেয়। তারপরই বাসে থাকা চার পাঁচটি ব্যাগ নিয়ে মাত্র কয়েকটি মিনিটের মধ্যেই সেখান থেকে নেমে ছোট গাড়িতে করে পালিয়ে যায় ডাকাত দল। ঘটনায় গুরুতর জখম হয়েছেন অসিত পাল। বর্তমানে তাঁকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসে উপস্থিত বাকি যাত্রীদের কোনও ক্ষতি করেনি বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে জেলাজুড়ে জাতীয় সড়ক, রাজ্য সড়ক সহ বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু করেছে পুলিশ। অন্যদিকে, ঘটনার কথা স্বীকার করলেও, গুলি চালানোর ঘটনা ঘটেনি বলে দাবি কোচবিহার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের। সমস্ত ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top