News Flash

  • Home
  • দিনের খবর
  • পুনরায় নিট ইউজি-র পরীক্ষায় বসল ৮১৩ পরীক্ষার্থী, জানালো এনটিএ
Image

পুনরায় নিট ইউজি-র পরীক্ষায় বসল ৮১৩ পরীক্ষার্থী, জানালো এনটিএ

নয়াদিল্লি, ২৩ জুন (হি. স.): রবিবার ফের হল সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নিট-ইউজি। পরীক্ষায় বসেছেন ১৫৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮১৩ জন। রবিবার পরীক্ষা শেষে এমনটাই জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এই তালিকায় রয়েছেন প্রথম দশে থাকা টপাররাও। দুপুর ২ টো থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হয় বিকেল ৫.২০ পর্যন্ত। জানা গেছে, ফলপ্রকাশের সম্ভাব্য তারিখ ৩০ জুন।

উল্লেখ্য, প্রথম নিট পরীক্ষায় যাঁরা গ্রেস মার্কস পেয়েছেন তাঁরাই এই পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। প্রথম পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে বিস্তর জলঘোলা হয় দেশজুড়ে। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। প্রশ্ন ফাঁস বা অন্যান্য ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় এদিন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top