News Flash

  • Home
  • দিনের খবর
  • নলহাটি স্টেশনের অদূরে বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Image

নলহাটি স্টেশনের অদূরে বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

বীরভূম, ২৩ জুন (হি.স.): বীরভূম জেলার নলহাটি স্টেশনের অদূরে রেললাইন থেকে উদ্ধার হল বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ। মৃতের নাম প্রদীপ মাল। তাঁর বাড়ি বীরভূমের নলহাটি থানার পাইকপাড়া গ্রামে। রবিবার নলহাটি এবং চাতরা ষ্টেশনের মাঝে পাইকপাড়া গ্রামের কাছে রেল লাইনে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় টোটোচালক প্রদীপ রবিবার ভোরে বাড়ি থেকে বার হন। সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় গ্রাম সংলগ্ন রেললাইন থেকে। ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে রেলপুলিশ। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top