News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজস্ব আদালতে ৩০ টি মামলা নিষ্পত্তি হয়েছে আজ, জানালেন জেলাশাসক
Image

রাজস্ব আদালতে ৩০ টি মামলা নিষ্পত্তি হয়েছে আজ, জানালেন জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজস্ব সংক্রান্ত মামলার জন্য  এখন থেকে প্রায় তিন চার মাস প্রত্যেক শনি ও রবিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে জেলাশাসকের আদালত বসবে। যাদের জমি সংক্রান্ত সমস্যা রয়েছে তারা জেলাশাসকের কোর্টে সমস্যার সমাধানের জন্য আসতে পারবেন।

পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন বর্তমানে প্রায় তিন হাজার রাজস্ব সংক্রান্ত মামলা  রয়েছে।  এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য বিশেষ রাজস্ব আদালতের আয়োজন করা হয়েছে।  আজ বিশেষ রাজস্ব আদালতে সর্বমোট ৪০টি মামলা ছিল, এর মধ্যে ৩০ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম জেলার জেলাশাসক।

Releated Posts

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top