News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একই রাতে উত্তর জেলায় দুটি চুরি কান্ড, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

একই রাতে উত্তর জেলায় দুটি চুরি কান্ড, পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে চোরের দৌরাত্ম চরম আকার ধারণ করেছে। শনিবার নিজ ঘরে চুরি কান্ডের ঘটনায়  কান্নায় ভেঙ্গে পড়লেন তৃতীয় লিঙ্গের নাগরিক মাধবী দাস। তার  ঘরে কিছুই নেই, সবকিছু নিয়ে গেছে চোরের দল। এমনকি মোবাইল পর্যন্ত নেই, নিয়ে গেছে চোরের দল।

ঘটনায় জানা যায় মাধবী  দাস যাদের অন্যের উপরে জীবন যাপন সে একটা বাড়ি বানিয়েছে ধর্মনগর রেলগেট সংলগ্ন সিগন্যাল বস্তিতে। গতকাল তার ঘরে চোরের দল হানা দিয়েছে এ খবর পেয়ে সে আগরতলা থেকে ট্রেনে দুপুর দুইটা নাগাদ ধর্মনগর আসে। এসে সরাসরি তার ঘরে একজনকে নিয়ে প্রবেশ করে এবং কান্নায় ভেঙ্গে পড়ে।

জানা গেছে তিনি কয়েকদিনের জন্য আগরতলা গিয়েছিলেন কিন্তু তারমধ্যেই খবর আসে তার ঘরে চোরের দল হানা দিয়েছে। তার ঘরে যা যা রয়েছে সর্বস্ব তোলপাড় করে এমনকি মোবাইল অলংকার সর্বস্ব নিয়ে গেছে চোরের দল। শনিবার সে এসে ধর্মনগর থানায় একটি অভিযোগ জমা করেছে। 

একই রাতে চোরের দল হানা দেয় কলেজ রোড শুভদীপ নাথের দোকানে। সেখানে টিন কেটে দোকানের ভিতর প্রবেশ করে ৬০ থেকে ৭০ হাজার টাকার মতো ছিল সেই টাকা নিয়ে পালায়। সে ধর্মনগর থানায় সম্পূর্ণ ঘটনা জানিয়েছে এবং ধর্মনগর থানা থেকে পুলিশ সম্পূর্ণ ঘটনা পর্যবেক্ষণ করে এসেছেন। এখন এই চুরিকান্ড গুলির কোনো কিনারা করতে পারেন কিনা সেটাই দেখার।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top