News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্র আত্মঘাতী
Image

মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্র আত্মঘাতী

আগরতলা, ১ জুন: মাধ্যমিক পরীক্ষায়  অকৃতকার্য হওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে বিদ্যাজ্যোতি স্কুলের এক ছাত্র। তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজন, বন্ধু- বান্ধব ও পাড়া প্রতিবেশি।

জানা গিয়েছে, চড়িলাম বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্র অমিত রায় ওরফে সাগর এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। তার বাড়ি চড়িলাম কালীটিলা এলাকায়। সে মা-বাবার একমাত্র সন্তান। কিন্তু মাধ্যমিক পরীক্ষায় কম নম্বর পেয়েছিল সে। তারজন্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা সাগরকে বিভিন্নভাবে বকাবকি করেছিলেন বলে অভিযোগ। তারপর তাঁর বাবাও বাড়িতে অনেক বকাবকি করেছিলেন। সেই অভিমানে গত সোমবার ঘাস মারার ঔষধ খেয়ে ফেলেছিল সে। তারপর পরিবারের লোকেরা ঘটনাটি প্রত্যক্ষ করে তাকে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।  সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জিবি হাসপাতালে স্হানান্তর করেন। দীর্ঘ পাঁচ লড়াই করে গতকাল মধ্যরাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছাত্র অমিত রায়। শনিবার দুপুরে অমিত রায়ের মৃতদেহ বাড়ি নিয়ে আসতে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব পাড়া প্রতিবাশী। 

এদিকে এলাকাবাসীর অভিযোগ, ছাত্র মাধ্যমিক পরীক্ষায় এক নম্বর কম পাওয়ার ফলে স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং বাড়ির অভিভাবকরা তাকে বিভিন্নভাবে বকাবকি করেন।

Releated Posts

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top