News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীর্ঘ ৩৫ বছর ধরে পাহাড়ের গা বেয়ে আসা জল খেয়েই জীবন অতিবাহিত করছেন গিরিবাসীরা, পানীয় জলের স্থায়ী উৎসের জন্য দাবি জানালেন সরকারের কাছে
Image

দীর্ঘ ৩৫ বছর ধরে পাহাড়ের গা বেয়ে আসা জল খেয়েই জীবন অতিবাহিত করছেন গিরিবাসীরা, পানীয় জলের স্থায়ী উৎসের জন্য দাবি জানালেন সরকারের কাছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে: সিমনা বিধানসভা কেন্দ্রের হেজামারা ব্লকের কামুকছড়া ভিলেজের বাগানপাড়ার জনজাতিরা দীর্ঘ ৩৫ বছর ধরে অপরিশ্রুত জল পান করে বেঁচে আছেন। বেঁচে থাকার জন্য ন্যূনতম পানীয় জলের সঠিক যোগান নেই তাদের কাছে। যার ফলে এক প্রকার পাহাড় থেকে বেয়ে আসা জল পান করে তারা তাদের জীবন অতিবাহিত করছেন। এলাকায় কোন ধরনের পানীয় জলের উৎস নেই। তাই উক্ত এলাকায় একটি পানীয় জলের উৎস প্রদান করার জন্য করুন আবেদন জানিয়েছেন তারা রাজ্য সরকারের কাছে।

ওই গ্রামের জনজাতি অংশের লোকেরা বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে তারা পাহাড়ের গা বেয়ে নদী নালা হয়ে আসা জল পান করে কোনক্রমে দিন  কাটাচ্ছেন। বৃষ্টি হলে ওই জল পানের অযোগ্য হয়ে ওঠে। এছাড়াও বিভিন্ন গাছপালা পচে ওই জলে পরে। যার ফলে এমনিতেও ওই জল গ্রহণযোগ্য নয়। কিন্তু তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে কোন উপায় না থাকায় সেই জলে পান করছেন তারা। ওই গ্রামে একটি পানীয় জলের ওই গ্রামে একটি পানীয় জলের উৎস নির্মাণ করে দিক সরকার। যাতে করে এলাকাবাসীরা তাদের শিশুসন্তান নিয়ে বেঁচে থাকতে পারেন। এমনটাই দাবি গ্রামবাসীদের।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top