News Flash

  • Home
  • দিনের খবর
  • (আপডেট) হরিয়ানায় যাত্রিবাহী বাসে আগুন; পুড়ে মৃত্যু ৯ পুণ্যার্থীর, আহত ২০-র বেশি
Image

(আপডেট) হরিয়ানায় যাত্রিবাহী বাসে আগুন; পুড়ে মৃত্যু ৯ পুণ্যার্থীর, আহত ২০-র বেশি

নুহ, ১৮ মে (হি.স.) : হরিয়ানায় যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু হল ৯ জন পুণ্যার্থীর। মৃত ৯ জনের মধ্যে ৬ জন মহিলা। শুক্রবার রাত দেড়টা নাগাদ হরিয়ানার নুহ জেলায় ঘটনাটি ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ২৪ জন আহত হয়েছেন। বাসটিতে প্রায় ৬৪ জন যাত্রী ছিলেন। যাঁদের মধ্যে অধিকাংশই তীর্থযাত্রী। তাঁরা বৃন্দাবন ও মথুরা থেকে ফিরছিলেন। কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের নুহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি বৃন্দাবন ও মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। মূলত পঞ্জাবের হোশিয়ারপুর, লুধিয়ানা এবং চণ্ডীগড়ের যাত্রীরা ওই বাসে ছিলেন বলে জানা গিয়েছে। নুহের কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় বাসটিতে আগুন ধরে যায়। পুড়ে মৃত্যু হয় ৯ জনের। স্থানীয়েরা চলন্ত বাসে আগুন দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন। পুলিশকে খবর দেওয়া হয়। কিছু ক্ষণের মধ্যেই দমকলের গাড়ি ঘটনাস্থলে যায়। নিয়ন্ত্রণে আনা হয় আগুন।

স্থানীয় বিধায়ক আফতাব আহমেদ বলেছেন, “অত্যন্ত বেদনাদায়ক দুর্ঘটনা, দুঃখজনক এবং হৃদয় বিদারক ঘটনা। ভক্তরা বৃন্দাবন থেকে ফিরছিলেন। বাসটিতে আগুন লেগে যায় এবং বৃদ্ধ, মহিলা এবং শিশু-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।” আহতদের মধ্যে একজন মীনা রানী বলেছেন, “আমরা বৃন্দাবন থেকে ফিরছিলাম। কীভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। ১০ জনের মৃত্যু হয়েছে। বাসে ৬৪ জন ছিলেন।”

Releated Posts

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026

গণতন্ত্র যে জনগণের, জনগণের দ্বারা ও জনগণের জন্য—ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় ফের প্রমাণিত: অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top