News Flash

  • Home
  • খেলা
  • পদক জয়ী ক্যারাটে খেলোয়ারদের সংবর্ধিত করা হবে আগামীকাল
Image

পদক জয়ী ক্যারাটে খেলোয়ারদের সংবর্ধিত করা হবে আগামীকাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামী ২০মে এক বিশেষ অনুষ্ঠানে সংবর্ধিত করা হবে পদক জয়ী ক্যারাটে খেলোয়াড়দের। মূলতঃ খেলোয়াড়দের উৎসাহিত করার লক্ষ্যেই ত্রিপুরা স্পোর্টস সংস্থার ওই উদ্যোগে। ২০ মে। ধলেশ্বর প্রান্তিক ক্লাবে। ওই দিন সকাল ১০ টায় প্রান্তিক ক্লাবে হবে সংবর্ধনা অনুষ্ঠান। উপস্থিত থাকবেন ২৪ নং ওয়ার্ডের কর্পোরেটর সুখময় সাহা, রাজ্য স্পোর্টস ক্যারাটে সংস্থার সভাপতি দিব্যেন্দু দত্ত, সচিব কৃষ্ণ সূত্রধর, যুগ্ম সচিব যোগেন্দ্র মারাক প্রমুখ। প্রসঙ্গত:‌ কলকাতায় অনুষ্ঠিত হয়েছিলো আন্তর্জাতিক ক্যারাটে উৎসব। হাওড়ার দাশনগর আলামোহন দাস ইন্ডোর স্টেডিয়ামে। তাতে ত্রিপুরা থেকে ৬ সদস্যের দল অংশ নিয়েছিলেন। আসরে ৬ টি স্বর্ণ সহ মোট ১২ টি পদক জয় করেছিলো ত্রিপুরা। রাজ্যদলের মনিষা দেববর্মা কুমিতে স্বর্ণ, কাতাতে রৌপ্য, সাইজাক দেববর্মা কুমিতে স্বর্ণ, কাতাতে রৌপ্য, চন্দ্র কান্ত দেববর্মা কুমিতে স্বর্ণ, কাতাতে রৌপ্য, বনিক দেববর্মা কুমিতে স্বর্ণ, কাতাতে ব্রোঞ্জ, গোবিন্দ দেববর্মা কুমিতে স্বর্ণ, কাতাতে রৌপ্য এবং আরমান দেববর্মা কুমিতে স্বর্ণ, কাতাতে ব্রোঞ্জ পদক জয় করেন। পদক জয়ী ওই ৬ খেলোয়াড়কে সংবর্ধনা জানানো হবে ওই দিন, জানা খোদ সংস্থার সচিব।‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top